রূপগঞ্জ থানার আলোচিত কিশোরী গণধর্ষণের মূল হোতা গ্রেফতার
রাজধানী ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে রূপগঞ্জ থানার পূর্বাচলে আলোচিত কিশোরী গণধর্ষণের মূল হোতা ফাহিম হাসান দিহান (১৮)কে গ্রেফতার করেছে র্যাব-১।
২৫ এ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাতে র্যাব-১ এর আভিযানিক দল খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ ফাহিম হাসান দিহান (১৮),’কে গ্রেফতার করেছে বলে জানা যায়, র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও জানান, গত ০৩ ফেব্রুয়ারির রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্তরে একটি কনসার্টে ভিকটিম তামান্না আক্তার মিম (২৩) তার চাচাতো ভাই সাব্বির (১৯)সহ কনসার্টে যান। কনসার্ট চলাকালীন ধর্ষক সাব্বির ও আনাস কাজী তাদের অন্যান্য সহযোগীদের সাথে কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা করে এবং পরিকল্পনা মোতাবেক কনসার্ট শেষ হলে মধ্যরাতে (০৪-০২-২০২৪) আসামী দিহানের প্রাইভেট কারে, শাকিল, জাহিদ ওরফে শুভ, সালমান এবং আরাফাত অবস্থান করে। সাব্বির একটি মোটরসাইকেল যোগে ভিকটিম’কে কনসার্ট এলাকা থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় নিয়ে আসলে আসামী দিহান তার প্রাইভেট কারে শাকিল, জাহিদ, সালমান ও আরাফাতকে নিয়ে সাব্বিরের মোটরসাইকেলের কাছে আসে এবং ভিকটিম’কে প্রাইভেট কারের পিছনে বসায়। আসামী সাব্বির ও আনাস কাজী ভিকটিমের সাথে কথাবার্তার একপর্যায়ে জোরপূর্বক কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পালাক্রমে ০৭ জন আসামীরা তাকে ধর্ষণ করে। এছাড়াও ভিকটিমের উপর পাশবিক অত্যাচার করে অপরাধীরা বিধ্বস্ত ভিকটিমে’কে তার বাড়ীতে পৌঁছে দেয়। এ বিষয়ে ভিকটিম তামান্না আক্তার মিম (২৩) বাদী হয়ে গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর-২৩। ১২ ফেব্রুয়ারি ২০২৪, ধারা- ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এরই প্রেক্ষিতে র্যাব-১ বর্ণিত গণধর্ষণ মামলার অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং আসামি ফাহিম হাসান দিহানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী তার বর্ণিত গণধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উপরিউক্ত গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি