ডিবি পুলিশের হাতে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
ঢাকা জেলার আশুলিয়া থনার অধীনে একাধিক ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
রাজধানীর ডিএমপির সহযোগিতায় ডিবি পুলিশের সরাসরি তত্বাবধানে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোনাখালী গাজীবাড়ী এলাকার মো. সুমন গাজী ওরফে সজল ওরফে পটকা সুমন (৩৬), খুলনা জেলার রূপসা থানার পালবাড়ী আলাইপুর এলাকার মো. আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২), যশোর জেলার মনিরামপুর থানার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের মো. রাজু ওরফে মুরাদ (৩৮), খুলনা সদর থানাধীন খুলনা শিপইয়ার্ড এলাকার মনিরুল ইসলাম খান ওরফে মনির (৩৫), খুলনা জেলার বটিয়াঘাটা থানার রামভদ্রপুর গ্রামের আইনুল হক (৩২) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার উত্তর চেশীরামপুর এলাকার ইয়াসিন আলী (২৯)।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়া থানা এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় থানা পৃথক পৃথক মামলা হলে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাগুলোর রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার দিনব্যাপী ডিএমপিসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল, প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, গাড়ির ভেতর রক্ষিত অবস্থায় থাকা একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেছে। আসামিদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্ত আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও সকল আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধারসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ