ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধভাবে মাটি কাটার দায়ে মিরসরাইয়ে ইউপি সদস্য সহ ৩ জনের কারাদণ্ড


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৯-২-২০২৪ দুপুর ৩:২৬

মিরসরাইয়ে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ২টা দিকে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে মধ্যম তালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ইউপি সদস্য মধ্যম তালবাড়িয়া এলাকার আবু তাহেরেরর পুত্র আব্দুল্লাহ আল মামুন (৩০), এক্সাভেটর মালিক একই উপজেলার   ওয়াহেদপুর ইউনিয়নের  মহিউদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন(২৫), এক্সাভেটর চালক একই এলাকার জাফর আহাম্মদের পুত্র সোহরাব হোসেন (২১)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মেম্বার কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেন কে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা