ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিডিআর হত্যাকাণ্ডে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে চট্রগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৯-২-২০২৪ বিকাল ৬:২

বিডিআর সদরদপ্তরে সংঘটিত ঘটনায় মামলার বিচারের নিস্পত্তি  চেয়ে চট্রগ্রাম জেলার  বিডিআর সদস্যদের পরিবার চট্রগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।

বুধবার সকাল ১১ টার সময় চট্রগ্রাম জেলা প্রশাসকের কার্যলয়ে এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্রত বিচার কার্যসম্পাদনের চান তারা। 

এতে উল্লেখ করা হয়,  পিলখানা ঘটনায় আমাদের স্বজনদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। বিডিআর আইনের বিভাগীয় মামলা,ফৌজদারী আইনের হত্যা মামলা, ফৌজদারী আইনের বিস্ফোরক মামলা। ইতিমধ্যে আমাদের স্বজনরা বিডিআর আইনের সাজা ভোগ শেষ করেছে এবং ফৌজদারী আইনে হত্যা মামলা হতে খালাস পেয়েছে। অনেকে হত্যা মামলায় ফৌজদারী আইনে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, দীর্ঘ ১৫ বছর যাবত শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য মামলাটি নিষ্পত্তি না হওয়ায় এবং সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিন না পাওয়ায় আমাদের স্বজনদের আমরা ফিরে পাচ্ছি না। এই দীর্ঘ ১৫ বছর যাবত আমাদের এই অসহায় পরিবার গুলো উপার্জনক্ষম কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান কারাগারে থাকায় আমরা মানবেতর জীবনযাপন করতেছি।  হত্যা মামলাটির ২ বছর ১১ মাসে সকল আইনি প্রক্রিয়া শেষ করে রায় প্রদান করা হয়। কিন্তু বিস্ফোরক মামলাটি আজ ১৫ বছরের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। আমরা বারবার বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে আবেদন করলেও কেউ কোন কর্ণপাত করেনি। মামলাটি উচ্চ আদালতে পরিচালনার জন্য আর্থিকভাবে অক্ষম বিধায় পুরোপুরিভাবে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারছি না এবং আইনজীবীদের কে আর্থিক অভাব অনটনের কারণে নিয়োগ দিতে পারছি না। শুধুমাত্র বিস্ফোরক মামলার কারণে ১৫ বছরের অধিক সময় ধরে আমাদের স্বজনেরা কারাভোগ করছে ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন