রূপগঞ্জে থামছেই না নির্বাচন পরবর্তী সহিংসতা
নরায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ১২ সমর্থকের বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে বাড়িতে গুলি বর্ষণ করেন।
ভোক্তভোগী মোশারফ হোসেন জানান, তার বড় ভাই তাওহীদ দাউদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্র্বাচনে তারা কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুইয়ার পক্ষে কাজ করেন। এ কারণের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর সমর্থকরা তাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয় লাভ করলে বেপরোয়া হয়ে পড়ে তাদের সমর্থকরা। নির্বাচনের পর থেকে তার সমর্থকরা তাওহীদসহ তার আত্মীয় স্বজনদের বাড়িঘরে বেশকয়েকবার হামলা ভাংচুর চালায়। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থক সাত্তার, ইব্রাহিম, আওলাদ, মাহফুজ, হালিম, আতিকুল, নাদিম, আলামিন, আকরাম, অনিক, সাইদসহ ১০০ থেকে ১৫০ জন দেশীয় ধারালো অস্ত্র, শর্টগান ও পিস্তলসহ তাওহীদ মিয়া, ফোরকান, মানিক, রেনু, মর্তুজা, সৌরভ, কাউসার, মিজান, আজাহার, রাসেল, খসরু, আলাল, সানীর বাড়িঘরে ব্যাপক হামলা ভাংচুর চালায়। পরে মোশরাফ ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসার পরও হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে মোশরাফকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় অনন্যা, রিনা, খোরশেদ ও রাশিদাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে তারা এলাকা না ছাড়লে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি ধামকি প্রদান করে চলে যায়। এদিকে, পুলিশের উপস্থিতিতে গুলি বর্ষণ করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থ্যা নেয়া হবে। গুলির বিষয়ে আমার জানা নেই।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন