সাভারে জাঁকজমক আয়োজনে সাংসদ সাইফুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা দিয়েছেন সাভার নাগরিক কমিটি(সনাক)।
শুক্রবার (১লা মার্চ) বিকালে তারাপুর সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভার কার্যক্রম সম্পন্ন হয়।
সাভার নাগরিক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ড.রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন,ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমান। সংবর্ধিত হওয়ার পর প্রধান অতিথি সাংসদ মুহাম্মদ সাইফুল ইসলাম সাভারের নাগরিক কমিটির নেতৃত্বদান কারী সকলকে সুশিক্ষিত ও সমাজ আলোকিত করার বিষয়ে তাদের বক্তব্যকে মুল্যায়ন করে বলেন,আমিও আপনাদের সমাজের উন্নয়নের স্বার্থে যৌক্তিক দাবী বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতা করব বলে আশ্বস্ত করেন। গত ২৯ তারিখে বেইলী রোডের কাচ্চি ভাইয়ের রেষ্টুরেন্টে অগ্নকান্ডে মৃত্যুবরনকৃত ৪৬ জনসহ অগ্নিদগ্ধদের প্রতি গভীর সমবেদনা জানান। সাভারের স্হানীয়দের কর্মসংস্হানের বিষয়ে সরকারী প্রতিষ্ঠানের প্রয়োজনে জমি অধিকরন করেছে ঠিকই তবে চাকুরী বিষয়ে কোটা প্রদ্ধতি চালুর দাবী যৌক্তিক বলে অভিমত প্রকাশ করেন এবং বাহরে থেকে আসা শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি তারা নিজেরা ১৫-২০ টি করে প্রতিষ্ঠান গড়ে তুললেও অর্থনৈতিকভাবে উন্নয়ন হলেও কৃষি জমির পরিমান দিন দিন কমে যাচ্ছে সেকারনে স্হানীয় বেকার যুবক ও সাধারন মানুষের ব্যবসা-বাণিজ্যের সুযোগ দেওয়া যৌক্তক বলে উল্লেখ করেন। এছাড়াও সাভারের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মন্জুরুল আলম রাজীবের পক্ষে ভোট দিতে আহবান জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি।পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্যদিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।পরে ফুলদিয়ে প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবলীগের নবনির্বাচিত আহবায়ক জিএস মিজান, পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান,ঢাকা জেলা(উত্তর) সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি,সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আওয়াল,শিল্পপতি আলহাজ্ব আঃ রশীদ,জেলা পরিষদের সাবেক সদস্য হাজী ইমতিয়াজ উদ্দিন,মানবাধিকর নেত্রী পারভীন ইসলাম,বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,সাভার উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী,সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন,৫নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান সম্রাট,৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার প্রমূখ সহ অনেকেই। অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ