কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
'সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এ প্রতিপাদ্য নিয়ে শনিবার(২ মার্চ) উপজেলার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেরানীগঞ্জ নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবু রিয়াদ।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তাইবুর রহমান ও সহকারী প্রকৌশলী আসিফ উল্লাহ প্রমুখ।
দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ