ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

উদয়ন ক্লাব'র মেধা বৃত্তির সনদ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:৫৭

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২রা মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও সনদ বিতরণ করা হয়। এসময় মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১১২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র , ক্রেস্ট, ব্যাগ, মগ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অসচ্ছল ৩০ জন  প্রতিবন্ধীকে নগদ অনুদান দেয়া হয়।  ২০২৩ সালের দক্ষ সংগঠক হিসেবে দিলীপ কুমার বণিক কে সম্মাননা স্মারক প্রদান । এছাড়া বিভাগীয় পর্যায়ে ফুটবল খেলায়  রানার্সআপ হওয়ায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম,  উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সম্পাদক শওকত হোসেন, সাবেক সভাপতি আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, উদয়ন ক্লাব একটি প্রাচীন সামাজিক সংগঠন। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এরকম সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের অনুদান, ক্রীড়া ও সংস্কৃতিতে উদয়নের ভূমিকা প্রশংসনীয়।

এমএসএম / এমএসএম

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল

সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

‎সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার