শিবালয়ে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় জান্নাতুল বাকি নামক কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পায় স্থানীয়রা। শনিবার দিবাগত রাতের কোন এসময় কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি টিম কবরস্থানে গিয়ে কবরস্থানের বেশ কিছু কবর আংশিকভাবে খুড়া দেখতে পায়। এছাড়া কবরস্থানে ৭-৮টি কবর পুরোপুরি খুড়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কবরস্থানের প্রায় ১৮টি কঙ্কাল চুরি হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, ঢাকা আরিচা মহাসড়কের পাশে জান্নাতুল বাকি নামের এই কবরস্থানের অবস্থান। এর আগেও ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এজন্য পুরো কবরস্থান এলাকা জুড়ে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এতেও কোন কাজ হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছি আমরা। এ বিষয়ে তারা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাস্থলে শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফজলুর রশীদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে আসি। কিছু কবর আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোঁড়া। তদন্ত চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিতভাবে কিছু বলতে পারছি না।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর