পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
ফেনসিডিল রাখার দায়ে রোববার পাবনার একটি আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। সেই সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের কারাদন্ড দেয়া হয়। পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন-পাবনা সদর উপজেলার গাছপাড়ার আব্দুল বারেকের ছেলে জনি শেখ (২৮) ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিফিলসহ জনি শেখকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত।
মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি