জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিসৌধে বশেমুরবিপ্রবিসাসের শ্রদ্ধাঞ্জলি
জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)। বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. একিউএম মাহবুবের নেতৃত্বে রোববার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, বশেমুরবিপ্রবিসাসের উপদেষ্টা মো. রেজোয়ান হোসেন, কার্যনির্বাহী সদস্য সাগর দে, সহযোগী সদস্য জহিরুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সালমান রহমান।
বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি প্রদানের পূর্বে জাতির পিতার সমাধিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতি।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied