দীর্ঘ ২০ বছরপর রাণীশংকৈল পৌরসভার আধুনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরবাসীর বহু কাঙ্খিত দীর্ঘ ২০ বছর পর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক দৃষ্টিনন্দন তৃতীয় তলা পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
রোববার (৩ মার্চ) পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন,আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই, কিন্তু এর মূখ্য ভূমিকা পালন করতে হবে মেয়রকে। আপনারা প্রকল্প তৈরি করেন আমি সংসদে কথা বলে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন আগামি ৫বছরের জন্য শহর উন্নয়নে পরিকল্পনা তৈরি করেন ভবিষ্যতে আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন- সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রেজাউল হক, উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আনিসুর রহমান।
আরো বক্তব্য রাখেন- প্যানেল মেয়র মতিউর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, সাবেক মেয়র মকলেসুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সামাজিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি, পৌর কাউন্সিলরবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি