ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৯৭১ বধ্যভূমির পথে পথে বইয়ের মোড়ক উম্মোচন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:১৯

যেসব মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছেন, তাদের তেমন  একটা মর্যাদা নেই বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শহীদ সন্তান-৭১’ এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বধ্যভূমি, গণহত্যা শীর্ষক আলোচনা সভা এবং বধ্যভূমির পথে পথে তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয়পাত্র ছিলাম। বাংলাদেশে আমার মাপের মুক্তিযোদ্ধা বর্তমানে তেমন নেই। বঙ্গবন্ধুর লাশ যখন ধানমন্ডিতে পড়ে ছিল, আজকের অনেক বীর তখন ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল।

আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ‘১৯৭১ বধ্যভূমির পথে পথে’ বইটির তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।

তিনি বলেন, বাংলাদেশের একটি ভূমিও বধ্যভূমিহীন নয়। বাংলাদেশ হলো শহীদদের জাদুঘর। পৃথিবীতে ভাষাভিত্তিক একটি রাষ্ট্র হয়েছে, সেটি হলো বাংলাদেশ।

আলোচনা সভায়  প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিক।

 শহীদ সন্তান-৭১ এর সভাপতি কবি  ড. সেলিনা রশিদের সভাপতিত্বে  আলোচনা সভা ও বধ্যভূমির  পথে পথে বইয়ের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে  অংশ গ্রহণ করেন কবি আসলাম সানী, সমাজ সেবক আজিজুর রহমান,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ,  শহীদ সন্তান -৭১ এর কার্যকরী সভাপতি  হাজী  মোঃ এমদাদুল হক।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে