ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:৩৪
ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি... রাজিউন। রোববার দুপুরে তিনি ভারতের বম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সুত্রে জানা যায় তিনি দির্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারন সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বর্ষিয়ান এ রাজনীতিবিদের মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। মরদেহ দেশে আসার পর জানাজার তারিখ ও সময় নির্ধারন করা হবে জানান তার ছেলে মো: রিপন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার