বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট শিক্ষার্থী
নাটোরের সিংড়ায় সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃশা রানী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তৃশা রানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এস আই আব্দুল মান্নান জানান, সোমবার সকালে রানীনগরের ভাণ্ডার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃশা তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনতা তাড়া করে ঘাতক ট্রাকটিকে আটক করেছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান