সীতাকুণ্ডে শিকারির ফাঁদ থেকে দুটি হরিণ উদ্ধার
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকা উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুই চিত্রা হরিন উদ্ধার করে উপকূলীয় বনবিভাগ।
উদ্ধারকৃত হরিণদ্বয়ের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন বিভাগের সূত্রে, সোমবার (৪ মার্চ) বেলা ১২ টার সময় উপকূলে কেওরা বনে ফাঁদে আটকে থাকা অবস্থায় স্থানীয় কৃষক তাজুল আহমেদ দেখে বন বিভাগ কে খবর দেন। বন বিভাগের লোকজন হরিণদুটিকে উদ্ধার কে বিট অফিসে নিয়ে আসে। মৃত হরিণ কে রেখে আহতটি কে হাসপাতালে পাঠায় তারা ।এসময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ফাঁদগুলো জব্দ করা হয়। হরিণ দুটির ওজন প্রায় একশত কেজি বলে ধারনা করা হয় ।মূলত কেওরা ফল খেতে আসলে শিকারিদের ফাঁদে আটকে যায় হরিণ দুটি।
বগাছতর বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম সকালের সময়কে বলেন, খবর পেয়ে সদস্যদের নিয়ে গিয়ে দেখি দুটি হরিন আহত অবস্থায় ফাঁদে আটকে আছে। উদ্ধার করতে করতে নর হরিনটি সাথে সাথে মারা যায়। মাদি হরিন কে হাসপাতালে নিয়ে আসি।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড: তাহমিনা আরজু বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থান একটি হরিন নিয়ে আসেন। আমরা তার সুচিকিৎসা দিয়েছি। আগামিকাল সিভাসু(চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে) তে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছি।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান