ভাইস চেয়ারম্যান পদে আবারও লড়তে চান সিরাজ উদ্দিন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বর্তমানে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র জীবনে অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রার্থী বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। এই সময়ে আমি ন্যায়, নীতি, সৎ, আদর্শ ও স্বচ্ছতা বজায় রেখেছি। উপজেলা পরিষদের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। একইভাবে দলীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে উপস্থিত থেকে ভূমিকা রেখেছি।
তিনি আরো বলেন, আগামী ১১ মে/ ২০২৪ ধামরাই উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে পুনরায় আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এজন্য আরেকবার সুযোগ চাই। আমি মনে করি, আমার বিগত দিনের অভিজ্ঞতা দিয়ে আগামীতে আরও সফলভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার