ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শালিখায় ৭ই মার্চের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ১:৫৪

১৯৭১ সালের ৭মার্চের সেই ঐতিহাসিক মুহূর্ত কে স্মরণীয় করার জন্য এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে সেই মুহূর্তটা কেমন ছিল তা পরিপূর্ণ অনুধাবন করার জন্য ব্যাপক প্রস্তুতি  গ্রহণ করেছে মাগুরা'র শালিখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। 

এই উপলক্ষে ৬ই মার্চ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা, কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে " কারাগারের রোজনামচা " বইয়ের উপর কুইজ প্রতিযোগিতা। 

৭মার্চ ৯.০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন,পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এরপর বেলা ৩.৩০টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৮/১০ হাজার জনসমাগমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মঞ্চস্থ করন,পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর বায়োপিক "মুজিব একটি জাতির রূপকার" শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী। 

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ আমাদের জাতির জন্য এক পথের দিশারী সেই চেতনা ধারণ করে ৭মার্চ উদযাপন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে সেই মুহূর্তটা কেমন ছিল তা পরিপূর্ণ অনুধাবন করার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ সকলের প্রচেষ্টায় আমাদের এ আয়োজন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ