চাপাতি দিয়ে রগ কাটা ঘটনার প্রধান আসামী গ্রেফতার
রাজধানীর দক্ষিণ খান এলাকার ধারালো চাপাতি দিয়ে ডান হাতের রগ কেটে নেওয়ার প্রধান আসামী মিজুকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে (০৫ মার্চ ২০২৪ ইং) ফায়দাবাদের চুয়ারিরটেক এলাকা থেকে আসামী মোঃ মিজু আহম্মেদকে গ্রেফতার করেছে র্যাব-১।
জানা যায়, গত ২৬/০১/২০২৪ ইং তারিখ রাতে মোঃ ফয়সাল(২০) ঘর ভাড়া দেওয়ার জন্য ১২,০০০/- টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা ফয়সালকে ফায়দাবাদ কোটবাড়ীস্থ মকবুল স্কুলের সামনে একা পেয়ে ২নং আসামী রানা প্রথমে ফয়সালের মুখে আঘাত শুরু করে, পর্যায়ক্রমে ০১ নং আসামী মোঃ মিজু আহম্মেদ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে ফয়সালের ডান হাতের রগ কেটে দেয় এবং ০৩ নং আসামী কোরবান আলী ফয়সালের ডান পায়ের রগ ও বাম পায়ের হাঁটুর নীচে কেটে দিলে ফয়সাল রক্তাক্ত জখম অবস্থায় চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে বিবাদীগন ফয়সালের সাথে থাকা ১২,০০০/- টাকা নিয়ে চলে যাওয়ার সময় ভিকটিমকে জানে মেরে ফেলার হুমকি দেয়। ফয়সালকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎক তাকে চিকিৎসা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা জয়নব বিবি(৩৮) বাদী হয়ে দক্ষিনখান থানায় একটি চুরি ও ভিতি প্রদর্শনের অপরাধ মামলা দায়ের করেন। মামলা নম্বর দক্ষিণখান থানার মামলা নং-৪৭ তারিখ-৩০/০১/২০২৪ ইং ধারা-৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং এক গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, উক্ত মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামি ঢাকার দক্ষিণখান থানাধীন চুয়ারিরটেকে অবস্থান করছে এবং প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ১ নং আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদে আসামী উপরোক্ত মামলায় জড়িত থাকার বিষয় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied