আজিম গ্রুপের পোশাক কারখানার ছাদে ছাদ বাগান
ঘন বসতিপূর্ণ শহরে বসবাসের চাহিতা মেটাতে তৈরী হচ্ছে দিনে দিনে আবাসিকস্হল। তাই সে চাহিদা মেটাতে গড়ে উঠছে বহুতল ভবন যাতে ইট কাঠের ব্যবহার হচ্ছে বেশী। তাই নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে।
শৌখিন মানুষরা তাদের ভবনের ছাদে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় ছাদে তৈরি করছে ছাদ বাগান। তেমনি সাভারে একটি তৈরি পোশাক কারখানা আজিম গ্রুপ।
এই তৈরি পোশাক কারখানার বড় ছাদে করা হয়েছে ছাদ বাগান। নানা রকম দেশি বিদেশি ফল ও ফুলের গাছ দিয়ে সাজানো পুরো ছাদ বাগান। সৌন্দর্য বর্ধনের এই ছাদ বাগান পোশাক কারখানার শ্রমিক ও বিদেশি বায়ার ও গার্মেন্টস কর্মকর্তাদের আকৃষ্টত করে সবসময়। ছাদ বাগানে গড়ে তোলা বিভিন্ন ফলের গাছ থেকে পাখিরা আরাম আয়েশে পাকা ফল খাচ্ছেন প্রতিনিয়ত।
নিরাপদ সবজি দিয়ে পুষ্টি চাহিদাপূরণ, বিনোদন এবং অবসর সময় কাটানোর এক মিলনমেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগান। পরিবেশ রক্ষা আর নগরের তাপমাত্রা কমিয়ে আনতে এই ছাদ বাগান করা হয়েছে।
উল্লেখযোগ্য এই ছাদ বাগানে ফুল ও ফলের গাছ হচ্ছে গোলাপ, গাদা, পিটুনিয়া, আম, জাম, পেয়ারা, আপেল, কমলা, আঙুর, মালটা, বড়ই গাছ সহ অসংখ্য গাছ।
আজিম গ্রুপের অ্যাডমিন এইচ আর এন্ড কমপ্লায়েন্স মোহাম্মদ শোয়েব আহম্মদ বলেন, এই ছাদ বাগানের গাছের ফল তারা কখনো পাড়েন না। গাছে যে ফলেই আসুক না কেন সব পাখিরা খায়। এই তৈরি পোশাক কারখানার ছাদ বাগান দেখে অনেক তৈরি পোশাক কারখানার মালিকরা কারখানার ছাদে ছাদ বাগান করার উদ্যোগ নিয়েছেন বলেও বলেন তিনি।
তিনি বলেন, ছাদ বাগানে গাছে পানি দেওয়া সহ পরিচর্যায় শ্রমিকদের পাশাপাশি কর্মকর্তারাও দেখভাল করেন প্রতিনিয়ত। পুরো সবুজে যেন পরিণত হয়েছে কারখানাটি। কয়েক হাজার শ্রমিক প্রতিনিয়ত কাজে ফাঁকে ছাদ বাগানে যান রি-ফ্রেশ হতে।
এমএসএম / এমএসএম
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ
বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন
রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ
সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
Link Copied