ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। 

স্বেচ্ছাসেবকেরা জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ সকাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন সংগঠন থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও রাস্তার পাশে পরে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিষ্কার করার অভিযানে অংশ নেন। 

তারা আরো জানায়, ভর্তি পরীক্ষার তিন দিন সকাল থেকে দিনব্যাপী এই পরিষ্কার অভিযান চলবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষা চলাকালে সকলের স্বাস্থ্য-সুরক্ষায় নিশ্চিত করা হয় বলে জানানা তারা। 

স্বেচ্ছাসেবকদের এই দলের সাথে কাজ করছেন মো. হায়দার আলী। তিনি বলেন, আমাদের সংগঠনের মূলনীতি হচ্ছে সৃষ্টির সেবায় কোয়ান্টাম। সেই লক্ষ্যে আমরা দলবেঁধে কাজ করছি। আমাদের কাজের মাধ্যমে অন্যরা অনুপ্রেরণা পাবে। আশেপাশের অনেকে আছেন যারা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে পরিবেশ নোংরা করে। ভর্তি পরীক্ষা উপলক্ষে অনেক মানুষের সমাগম হয় ক্যাম্পাসে। এসময় বেশি নোংরা হয়ে থাকে। সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম। 

নাটোর জেলা থেকে এসেছেন আরেক স্বেচ্ছাসেবক প্রত্যয় সাহা। তিনিও পরিষ্কার অভিযানে অংশ নিয়েছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিনদিনে ক্যাম্পাসে যততত্র ময়লা, প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, চিপস্ ও বিস্কুটের প্যাকেট সহ অন্যান্য ময়লা পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল সংগঠন থেকে। 

এই স্বেচ্ছাসেবক আরো বলেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা ১৫০ জনের একটি টিম এসেছি ক্যাম্পাসে। তিনদিন এই কার্যক্রম চলবে। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আমাদের এই অভিযান। পাশাপাশি তরুণ প্রজন্মকে জাগ্রত করার একটি ক্ষুদ্র প্রয়াস এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের