ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ইজিবাইক চাপায় মাদরাসা ছাত্র নিহত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-৩-২০২৪ বিকাল ৫:৫৮
যশোরের অভয়নগরে ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার  সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের  ছেলে।
জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল । মঙ্গলবার সকালে ইমদাদুল তার মায়ের সাথে হাদিস পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে প্র¯্রাব করার জন্য সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পরে ইমদাদুলের  অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার সুপার মুফতি মওলানা সরোয়ার হোসেন জানান, আজ সকালে ইমদাদুলের মাদ্রাসায় হাদিস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সে তার মায়ের সাথে বাড়ি যাচ্ছিল।পথে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় সে আহত হয়। পরে শুনি খুলনায় নেওয়ার পর সে মারা গেছে।
 
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম  জানান, এখনো পর্যন্ত কোন ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ