ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বারবার মাথা ন্যাড়া করলে কি নতুন চুল গজায়?


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১১:১৮

বারবার মাথা ন্যাড়া করলে নতুন চুল গজাবে। এই আশায় অনেকেই মাথা ন্যাড়া করেন। বিশেষ করে টাক পড়তে শুরু করলেও অনেকেই ঘন ঘন মাথা কামান। বাবা-মায়েরা মনে করেন শিশুদের ন্যাড়া করে দিলে তাদের চুল ঘন হবে। এই ধারণা কতটা সত্যি?

অনেকে মনে করেন, চুল আসলে গাছের মতো। যতটা ছাঁটা হবে, তত ঘন হবে। এই আশা নিয়ে মাথা কামান তারা। কিন্তু এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। কারণ ন্যাড়া হলে চুলের গোড়ায় তার কোনও প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনও বদল আসে না।

তবে ন্যাড়া হওয়ার কি একেবারেই কোনও সুবিধা নেই? তাও নয়। দুইটি সুবিধা আছে। প্রথমত, যাদের চুলের গোড়া দুর্বল, তাদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় ঝরতে থাকে। ন্যাড়া হলে তার পরিমাণ কমে। আর দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময়ে ছত্রাক বা নানা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়। তার ফলে চুল পড়ে যায়। ন্যাড়া হলে সেই সংক্রমণের হার কমে।

অর্থাৎ, ন্যাড়া হলে চুল ঘন হবে— এই ধারণা ভুল। কিন্তু ন্যাড়া হলে চুল পড়ার হার কমবে— কারও কারও ক্ষেত্রে এ কথা সত্যি।

প্রীতি / প্রীতি

মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প

অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী

সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি

কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ

ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী

করাতকলের জীবন

শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা

ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন

১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর

কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন