মিরসরাইয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে খাল পাড়ের মাটি
মিরসরাইয় উপজেলা দূর্গাপূর ইউনিয়নে বয়ে যাওয়া খালের পাড়ের মাটি হরিলুটের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর- কাটাছড়া খালের এ মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাটি বিক্রি বিষয়ে এলাকাবাসী একাধিকবার বাঁধা দিলেও কর্নপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা।
জানা যায়, সম্প্রতি দুর্গাপুর কাটাছড়া খালটি খনন করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠান রহমান ইঞ্জিনিয়ারিং। যেখানে এই ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় দুর্গাপুর কাটাছরা খাল এবং গভিনাথপুর ও তেতৈয়া ছড়া মিলে প্রায় ৪ কিলোমিটার খাল খননের কাজ পায়। ওই সময় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটি কাটা ঠিকাদারি প্রতিষ্ঠানের সিন্ডিকেটটি সরকারি অনুমোদনের কথা বলে প্রকাশ্যে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে প্রথমে পাশে রাখে।পরবর্তিতে সময় ও সুযোগ বুঝে সেখান থেকে ছোট ছোট পিআপে করে বিক্রি করা হয় সেই মাটি। ফলে বর্ষার মৌসুমে খালের পাড় ভেঙ্গে পড়ার আশাঙ্খা রয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, খাল পাড়ের মাটি স্তুপ করে রাখার কথা থাকলেও জোরপূর্বক পিআপে করে স্তূপ করে রাখা পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিলে আমাকে গালমন্দ করে।
খাল খননের ঠিকাদারী কাজে দায়িত্বরত মো: দিদার নামে একজনে খালের মাটি বিক্রির বিষয় বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা খাল কেটে মাটি বিক্রি করি নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মাটি কাটার বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। এতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে। মাটি কাটার বিষয়ে আমাদের অভিযান অব্যহত আছে।
পানি উন্নয়ন বোর্ড ফেনী উপ-সহকারী প্রকৌশলী(পুর)/শাখা কর্মকর্তা মোঃ মানিক মিয়া জানান, মাটি বিক্রি করার কোন সুযোগ নাই। কোন ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল
সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা