ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

যার ওয়ার্ডে ইভটিজিং চলবে সেই ওয়ার্ডের মেম্বারকে জবাবদিহির আওতায় আনা হবে: আবু ছালেহ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৬:২

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং কার্যক্রম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৬ই মার্চ (বুধবার) বিকালে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের মাঠে" আপনার পুলিশ আপনার পাশে 'তথ্য দিন- সেবা নিন" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া থানা পুলিশের এসআই আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার এএসআই মো:ইসমাইল, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:ইব্রাহিম,এওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ শাহআলম,এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ছফুর,সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন। ইউপি সদস্য নবী হোসেন, মনোয়ারা বেগম,তসলিমা আক্তার মুন্নী,আব্দুর রাজ্জাক,মো:সেলিম,মো:সুমন, আবু সুফি, ইউনিয়ন পরিষদের সচিব মো:জমির,উদ্যোক্তা মো:ইকবাল হোসেন,হুমায়ুন চৌধুরী, ছাত্রনেতা মিশফারুল আকবর,যুবনেতা আবুল কালাম ও সোহেল। এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবু ছালেহ বলেন,আমার ইউনিয়নে একদম কোন প্রকার ইভটিজিং, মাদক সেবন ও মাদকের ব্যবহার আমি বরদাস্ত করবনা।

কোন ওয়ার্ডে এসবের তথ্য পাওয়া গেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য যদি তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত কিংবা প্রতিবাদ করতে না পারে তাহলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ