ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড সমিতি ইউকে নিবার্চন সভাপতি সাইদুর রহমান সম্পাদক সেলিম


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৬:৩

সীতাকুণ্ড সমিতি ইউকে দ্বিবার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্য বসবাসরত সীতাকুন্ডবাসীদের সামাজিক সংগঠন সীতাকুণ্ড সমিতি ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪  লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রথম বারের মতো গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সাইদুর রহমান মন্জু এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম হোসাইন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।কার্যকরী কমিটির অন্যান্য পদ সমূহ উপস্থিত সবার সর্বসম্মতিতেই সিলেকশন এর মাধ্যমেই নির্ধারণ করা হয়। যুক্তরাজ্যর বিভিন্ন প্রান্তে বসবাসরত সীতাকুন্ডবাসীরা লেইষ্টার,লুটন,পোর্টস মাউথসহ বিভিন্ন শহর থেকে স্বপরিবারে  স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন । 

শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছতা নিশ্চিত করে নির্বাচন কমিশন এই নির্বাচনের আয়োজন সম্পন্ন করেন।এই নির্বাচনে বেশ কিছু তরুণ প্রজন্ম প্রথম বারের মতো ভোটে অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে আগত ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতেই উৎসাহ উদ্দীপনা সাথে ভোট গননা করা হয়। পরে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় ।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোজাম্মেল হক ভূঁইয়া, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী এবং কবি ও সাংবাদিক মিল্টন রহমান। নির্বাচন কমিশন, ভোটার ও প্রার্থীদের আন্তরিক সহযোগিতায় এই নির্বাচন লন্ডনে একটি অনন্য দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছে। 


অনুষ্ঠানে আগত সীতাকুণ্ডবাসীদের উপস্থিতিতে এই মিলন মেলা পরিনত হয়েছে একটা ছোট্ট সীতাকুণ্ড । দুপুরের খাবার ও বিকালে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা  চা নাস্তার ব্যবস্থা করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ