ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রদূত-এর সঙ্গে বেবিচক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৭-৩-২০২৪ রাত ১২:০
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের এর সাথে ভিয়েতনাম-এর রাষ্ট্রদূত ন্যুয়েন মান কঅং সৌজন্য সাক্ষাৎ করেন। 
গত মঙ্গলবার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন খাতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ছাড়াও সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন, বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
 আজ বুধবার তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ়করণসহ আকাশ পরিবহন খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়নের প্রসঙ্গও এ সময় উঠে আসে। এতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শিঘ্রই একটি কনসালটেশন সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা শেষে দুই দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে