ডেমরায় র্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
রাজধানীর ডেমরায় র্যাব-৩ এর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার চাকু সহ ৪ টি স্টীলের চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৭ মার্চ দুপুরে ডেমরা থানা পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ৬ মার্চ রাতে ৮ : সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাতুয়াইল শহরপল্লী আবাসিক এলাকার নির্মাণাধীন ৯ তলা ভবনের নিচ তলায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্ৰেফতার করে র্যাব। গ্ৰেফতারকৃতরা হলো - মাতুয়াইলের জিরো পয়েন্ট আশরাফ আলী রোড এলাকায় বসবাসরত বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দূর্গাপুর গ্ৰামের মো. খোরশেদ আলমের ছেলে মো. শাহিন (১৮), একই এলাকা বসবাসরত বরিশালের বানারীপাড়া থানার সাত বাড়ীয়া গ্ৰামের মো. সুমন মল্লিকের ছেলে মো. এহসানুল হক ইমন (১৮), চাঁদপুরের কচুয়া থানার মেঘদার ফালাকা গ্ৰামের মো. জিলানী মোল্লার ছেলে মো. মাসুম মোল্লা (১৮), বরিশালের হিজলা থানার বাউশিয়া গ্ৰামের বাচ্চু মীরের ছেলে মো. তুহিন (১৮) ও মাতুয়াইল জিরো পয়েন্ট আশরাফ আলী রোডের বশিরের বাড়ির ভাড়াটিয়া মো. সুজন গাজীর ছেলে মো. রাহুল গাজী (১৮)। বুধবার রাতেই র্যাব অভিযোক্তদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
এ বিষয়ে র্যাবের বরাতে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের নিচ থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করছে র্যাব-৩। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ ডেমরা থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় পথচারী, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সি এন জি যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
Link Copied