ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-৩-২০২৪ দুপুর ৩:২৮
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়। 
 
পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 
 
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা,উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন।
 
এ ছাড়াও মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন সমিতির মহিলা সদস্য, কর্মকর্তা- কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
আলোচনা শেষে ৩ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও শরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ