শালিখায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মাগুরা'র শালিখায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ পালিত হয়েছে। ৭ই মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উম্মে তহমিনা মিতু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ নাসির উদ্দিন অফিসার ইনচার্জ শালিখা থানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, সাংবাদিক সাইফুল ইসলাম ও সাংবাদিক নওয়াব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন।
পরে বিকাল সাড়ে ৩টায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজার হাজার লোকের সমাগমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মঞ্চস্থকরন হয় এ সময় উপস্থিত জনতা গায়ের সাদা পাঞ্জাবি হাতে লাঠি-সোটা নিয়ে জয় বাংলা স্লোগানে মাঠ প্রাঙ্গন মুখরিত করে তুললে মনে হয় এ যেন আরেকটি রেসকোর্স ময়দান।পরে বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর বায়োপিক " মুজিব একটি জাতির রূপকার " চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ