কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদ, প্রধান খেলার মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বিড়ি-সিগারেটের ধোঁয়া থেকে লাগতে পারে।
শনিবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী এবং প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পাহাড়ে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তীব্র বাতাসের মাধ্যমে আশেপাশের পাহাড়েও আগুন ছড়িয়ে পড়ে। পরে সহকারী প্রক্টর অমিত দত্ত ফায়ার সার্ভিসে খবর দেন।
ঘটনায় উপস্থিত লোকপ্রশাসন বিভাগের রাশিদুল ইসলাম শুভ বলেন, আমরা আগুন দেখে প্রথমে হল থেকে অগ্নিনির্বাপক যন্ত্র এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন মুহূর্তেই সবগুলো পাহাড়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
এই বিষয়ে সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, আগুনের খবর পেয়ে আমি এবং জিল্লুর স্যার তৎক্ষনাৎ ঘটনাস্থলে চলে আসি। পরে সিকিউরিটি গার্ডদের সহায়তায় প্রথমদিকের আগুন নেভাতে সমর্থ হয়েছিলাম। পরে ফায়ার সার্ভিস আসে। আর আগুনের উৎপত্তির সঠিক কারণ জানতে আমরা তদন্ত করছি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ফায়ার স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, শুষ্ক মৌসুমে সামান্য স্পার্ক পেলেই আগুন লেগে যায়। এক্ষেত্রে সিকিউরিটি গার্ডদের সতর্ক থাকতে হবে। আর এখানে কোন পানির সরবরাহ ছিলো না। থাকলে আরেকটু সুবিধা হতো আমাদের জন্য।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত