ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে স্কুল ছাত্রী সামিয়া হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ৪:৪৫

মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সামিয়া ইসলাম (১৫) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেয় সামিয়ার বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এসময় সহপাঠীরা এ ঘটনার জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও তাদের ফাঁসি দাবী করেন। নিহত সামিয়ার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামে। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সাইফুল ইসলাম মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তিনি তার পরিবার নিয়ে মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

গত শনিবার (২ মার্চ) সকাল থেকে নিখোঁজ ছিল সামিয়া ইসলাম। সম্ভাব্য সব স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে তার বাবা গত রোববার (৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এরপর গত সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে কালিগঙ্গা নদীর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশেরচর এলাকায় নদীতে তার লাশ দেখে স্থানীয়রা খবর দিলে সামিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো: হাবিল হোসেন বলেন, সামিয়ার মরদেহ উদ্ধারের পর এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা