ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কুলিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৪৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কুলিক নদী রক্ষার দাবিতে উপজেলা পরিষদ মেইন গেটের সামনে শনিবার (৯ মার্চ) দুপুরে এক মানববন্ধন করা হয়। কুলিক নদী সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন। এসময় কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা ও সদস্য-সচিব আইনজীবী মেহেদী হাসান শুভ ছাড়াও বক্তব্য দেন- উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, আ.লীগ নেতা অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, কমিটির উপদেষ্টা-সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, ছাত্রনেতা তামিম ও সিজান মাহমুদ প্রমুখ। 

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা তাদের বক্তব্যে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কুলিক নদীর ভাঙ্গন ও অবৈধ বালু উত্তোলনরোধ, অবৈধ স্থাপনা ও দখলরোধ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তারা সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির