ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সিইউবি ও এনএসইউ এর যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৬:৩

 শনিবার (০৯ মার্চ)  কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ(সিইউবি)-এর পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মত সিইউবি’র মুখামুখি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। 
সিইউবি এডমিন ফ্যাকাল্টি বনাম এনএসইউ এডমিন ফ্যাকাল্টির খেলায়, লিয়ন ও সাব্বির কাজীর অসাধারন বোলিং ও সানজাদ শেখের অসাধারন ব্যাটিং পারফরমেন্সে সহজ জয় পায় সিইউবি। 

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত ও নর্থ সাউথ ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম এর যৌথ উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। 

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান ও নর্থ সাউথ ইউনিভার্সিটি এর কোষাধক্ষ্য ও উপ-উপাচার্য  ড. আবদুর রব খান।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবি'র সিএসসি বিভাগের ডিন ও অধ্যাপক ড. মিফতাহুর রহমান। 

ম্যান অব দা ম্যাচ হন লিয়ন।
সাব্বির কাজীর বোলিং পারফরমেন্স ছিল অসাধারন। অল্পের জন্যে সেরা খেলোয়ার নির্বাচিত হতে না পারলেও দলের এমন জয়ে খুশি তিনি।

উল্যোখ সকালে প্রথম খেলায় সিইউবি শিক্ষার্থী বনাম এনএসইউ শিক্ষার্থী এর মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াই চলে। সিইউবি ১৫ ওভারে ১৭৮ রানের লক্ষ্য ছুরে। জবাবে শেষ ওভারে নাটকীয় টান টান উত্তেজনা শেষে জয় পায় এনএসইউ। সকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন আরিফ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ