গ্লেনরিচ শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হলো ‘গ্লেনজিউর’
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুল ক্যাম্পাসে আয়োজিত হয় বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘গ্লেনজিউর’। আয়োজনে গ্রেড ৩ থেকে গ্রেড ৮ এর শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা প্রদর্শন করার সুযোগ পায়। প্রাণবন্ত অর্কেস্ট্রা পারফরম্যান্স থেকে শুরু করে শিক্ষার্থীরা নৃত্য, গান, কত্থক এবং ভরতনাট্যম নাচ পরিবেশন করে।
অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়। আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্কুলের কর্মীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। ইন-হাউস ব্যান্ডের কনসার্ট সহ অন্যান্য পারফরম্যান্সের কারণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত সবাইকে বিমোহিত করে।
অভিভাবকরা এমন একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। এমন আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যক্রম বহির্ভূত প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। প্রতিভা বিকাশের সুযোগের পাশাপাশি ‘গ্লেনজিউর’ আয়োজন ছিল শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা