বকশীগঞ্জে পৌর মেয়র হলেন বিএনপি নেতা ফখরুজ্জামান মতিন
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা ফখরুজ্জামান মতিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৮টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
নারিকেল গাছ প্রতীক নিয়ে ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল প্রতীক নিয়ে ইসমাইল হোসেন বাবুল তালুকদার ৭ হাজার ৫৪৩ ভোট ।
জগ প্রতীক নিয়ে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট। এর আগে এদিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এভিএমে ভোটগ্রহণ চলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে।
কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার