হরিরামপুরে কিশোরীদের সাইকেল র্যালী
আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ উপলক্ষে কিশোরীদের সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে, উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫৫ জন কিশোরী সাইকেল চালিয়ে হরিরামপুর উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করেন। সাইকেল চালিয়ে র্যালীতে স্লোগান দেয় “এগ্রোকোলজি চর্চা করি সবুজ পৃথিবী গড়ি, জলবায়ু ন্যাযতা দিতে হবে দিয়ে দাও, সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” নারী নীতিমালার বাস্তবায় চাই, বাল্য বিবাহ ও নারী নির্যাতনের ঠিকানা অন্ধকার জেল খানা, আন্তর্জাতিক নারী দিবস সফর হোক সফল হোক।
আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ আলোচনা সভায় আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শুভ্রা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামীমা আক্তার চায়না, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সি.সি. খন্দকার মুনছুর আলী, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন ও হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের সদস্যগণ।
উল্লেখ্য যে, আগামীতে হরিরামপুর উপজেলা থেকে ৪০০ সাইকেল নারী শিক্ষার্থীদের দেওয়ার আগ্রহ প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied