ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে আব্দুল মজিদ আপেল বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:২৩

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন (শুন্য আসন) এ বিনা প্রতিদন্দিতায় আব্দুল মজিদ আপেল নির্বাচিত। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিস কতৃক এক গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, শুন্য আসনে নির্বাচন করতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা করেন। প্রত্যাহারের নির্দিষ্ট দিনে একজন প্রত্যাহার করলে ২ জন প্রতিদন্দিতায় থাকেন। পরক্ষনেই বিশেষ কারনে জেলা রিটার্নিং অফিসার প্রার্থী এস, এম, এ মঈনের মনোনয়ন বাতিল করে অপর প্রতিদন্দি আব্দুল মজিদ আপেলকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। পরেই এস, এম, এ মঈন সুপ্রিম কোটের  হাইকোট ডিভিশনে রিট পিটশন করেন। আদালত তার প্রার্থিতা সঠিক রয়েছে মর্মে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন। অবশেষে গত ৫ মার্চ সুপ্রিম কোটের আপিলেইট ডিভিশন এস, এম, এ মঈনের আবেদন খারিজ করে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তি সঠিক রয়েছে বলে রায় প্রদান করেন। এ অবস্থায় জেলা রিটার্নিং অফিসার নির্বাচনে আব্দুল মজিদ আপেল ব্যাতীত আর কোন প্রতিপক্ষ না থাকায় বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করে গত বৃহস্পতিবার আবারও গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার