ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অভিযানেও থেমে নেই জাটকা-পোনা নিধন, সামুদ্রিক মাছের সংকটের সম্ভাবনা


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:৪৮

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগের তীরবর্তী এলাকায় অবৈধ চরগড়া বা সুক্ষ ফাঁসের জাল (ঘোপ জাল) ব্যবহার করে মাছ শিকার করছেন অসাধু জেলেরা। এই জালের ব্যবহারের কারণে দেশীয় ও বিরল প্রজাতির বিভিন্ন মাছের পোনাও ধরা পড়ছে। অবৈধ জালে যথেচ্ছ পোনা মাছ নিধনের কারণে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে অবৈধ এসব জালে সংরক্ষিত বনের গাছ ব্যবহারের কারণে বনাঞ্চলও হুমকিতে রয়েছে।

জেলেরা জানান, কুয়াকাটা সৈকত থেকে ৬ কিলোমিটার পূর্বদিকে গঙ্গামতি এলাকায় সৈকতে। প্রতি শীত মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত অবৈধ সুক্ষ ফাঁসের জাল (ঘোপ জাল) বা চরগড়া দিয়ে অবাধে মাছ ধরা হয়। দিনের বেলা ভাটার সময় এইসব চরে নির্দিষ্ট এলাকা জুড়ে খুঁটি ও জাল গেড়ে রেখে দেয় জেলেরা। এরপর রাতের বেলা ও ভোররাতে জোয়ারের পানিতে যখন গোটা চর পানিতে তলিয়ে যায় তখন জাল টেনে বিভিন্ন জাতের মাছ ও পোনা আটকে দেওয়া হয়।কাঞ্চন তালুকদার নামের এক জেলে জানান, প্রতিনিয়ত যে পরিমান মাছ এই জালগুলোতে আটকে মারা যাচ্ছে তাতে কদিন পরে আমরা আর সাগরে মাছ পাবো না। গত দুই মাসে একএকজন জেলে যে পরিমান মাছের বাচ্চা বিক্রি করছে তার বর্তমান মূল্যে দশ লাখ টাকার উপরে আর এই মাছগুলো যদি মাত্র দুইমাস পরে ধরা হতো তাহলে তার মূল্যে থাকতো কয়েক কোটি টাকা। এটা থেকে আমরা বি ত হচ্ছি, আমাদের সরকারের কাছে দাবি যাতে দ্রæত এইগুলো বন্ধ করে ব্যবস্থা নেয়া হয়। চর গঙ্গামতি গ্রামের জেলে ফেরদৌস জানায়, এখানে যারা মাছ ধরে প্রশাসনের চেয়েও মনেহয় ক্ষমতা তাদের বেশী। কারন তারা জায়গা ভাগ করে নিয়েছে চাইলে যে কেউ জাল মেরে মাছ ধরতে পারে না। 

চর কাউয়া এলাকার জেলে হেলাল মৃধা বলেন, স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ না করে এই পোনা মাছ ধরা সম্ভব না বলে জানান এই জেলে। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বিজয় চরে চরগড়া ও ঘোপ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সুক্ষ ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের কারণে পোনা মাছ মারা পড়ছে। এতে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়বে। তারা এগুলো বন্ধের দাবি জানিয়েছে।

 ওয়ার্ল্ডফিশ (ইকোফিশ-২) প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, যেভাবে অবাধে পোনা মাছ মারা হচ্ছে তাতে সমুদ্র সামুদ্রিক মাছের সংকটে পরবে দ্রæত। এখন পর্যন্ত আমরা যে কাজ করছি তাতে অন্তত ৩০টি প্রজাতির সামুদ্রিক প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করছি। এভাবে চলতে থাকলে মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। জীববৈচিত্র্যের পয়েন্ট অনুসারে, এভাবে চলতে থাকলে জীববৈচিত্র্য ধ্বংস হবে এবং জনসংখ্যার ১২% তাদের জীবিকা নির্বাহের জন্য সমস্যায় পড়বে। এগুলো বন্ধ করতে হলে সামগ্রীর সিস্টেমের পরিবর্তন করতে হবে। জাল তৈরীর কারখানা, আড়ৎগুলোতে পোনা মাছ বিক্রি বন্ধ এবং প্রশাসনের সঠিক নজরদারি থাকতে হবে।বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জেলেরা এই অবৈধ জালের ব্যবহারে বনের গাছ কাটছে আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি মামলা দিয়েছি। আমরা শীগ্রই আবারও ওই এলাকায় অভিযান চালাবো।

  কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, নিষিদ্ধ জাল এবং পোনা মাছ আহরণকারীদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। প্রতিটি জায়গায় আমরা একাদিকবার অভিযান করলেও তাদেরকে বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমরা এই জায়গাগুলো সনাক্ত করেছি এতদিন নদী পথে অভিযান করার কারনে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এবারে আমরা কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় স্থলপথে আবার অভিযান পরিচালনা করবো যাতে এই অসাধু জেলেদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

  কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আইনে বলা আছে আড়াই ইি  ফাঁসের নিচে সকল জাল অবৈধ। আমরা  প্রতিনিয়ত মৎস্য কর্মকর্তার নির্দেশে এই অবৈধ জালগুলো জব্দ করে ধ্বংস করতেছি। তারপরও আইনি ফাঁকফোকরে এই অসাধু জেলেরা এই মাছের পোনাগুলোকে মেরে ছাড়া পেয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের নৌযান ও জনবলের সংকট থাকায় কারনে এইসকল অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভবও হচ্ছেনা। 

  কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, কোনোভাবেই পোনা মাছ ধরার সুযোগ নেই, এগুলো ধ্বংসাত্মক কাজ। আমরা খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬