ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির অপরাধে ইউপি সদস্যসহ গ্রেফতার-২


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১০-৩-২০২৪ রাত ৯:৫৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউপি সদস্য ওয়াসিম (৩৫) ও সহযোগী শাহীনুর (২৮) কে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির অপরাধে গত শনিবার ৯ মার্চ গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রবিবার (১০ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানায় মামলাসূত্রে জানা যায়, উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুনির ইসলাম (২০) গত ৪ মার্চ বিকেলে মোটরসাইকেল যোগে বাকসা-সুন্দরপুর এলাকা দিয়ে যাবার সময় ইউপি সদস্য ওয়াসিম ও তার লোকজন মুনিরের পথরোধ করে। 
 
তারা মুনিরকে বেধড়ক মারপিট করে তার কাছ থেকে মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে চলে যায়। তার দুদিন পর, গত ৬ মার্চ ওয়াসিম ও তার সহযোগীরা মুনিরের বাড়িতে গিয়ে তার কাছে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা চাঁদা চায়। টাকা না দিলে মোটরসাইকেল ফেরৎ দেওয়া হবেনা বলে তারা জানায়। তারা মুনিরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায় ও হুমকি দেয়। উপায় না পেয়ে মুনির গত ৯ মার্চ থানায় লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ওইদিনেই পুলিশ ওয়াসিম ও শাহিনুরকে গ্রেফতার করে।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির