রাজউকের অভিযানে উত্তরায় কয়েকটি রেস্তোরাঁ সিলগালা
রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি, নকশা বহির্ভূত ভবন ও হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রবিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। এইসময় খাজানা রেস্টুরেন্ট, ম্যাডল্যান্ড চায়না, দা হোয়াইট হল বাফেট এন্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, কয়েকটি ভবনের অভিযান পরিচালনার সময় ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়। তাদের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নেয়া হয়।
এছাড়াও প্যারাডাইস ভবনের ১৪ তলা ভবনের ৬ তলা পর্যন্ত কমার্শিয়াল থাকলে কিন্তু বাকি তলা গুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাত তলা থেকে বাকি তলা গুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছে। এজন্য প্যারাডাইস ভবন মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ঐ ভবনে থাকা দা হোয়াইট হল বাফেট এন্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়।
উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন- ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মোঃ মাসুদুর রহমান,মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদীসহ রাজউকের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান