ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:২৩

দেশী ওয়ান শুটার ও দেশীয় অস্ত্রসহ সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত সৈয়দ শরিফুল ইসলাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির রান্না ঘর থেকে একটি দেশী ওয়ান শুটার, একটি চাপাতি এবং একটি লোহার ঢাল উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২