ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৪১

কিশোর - কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মিরসরাই উপজেলা পরিষদ হলরুমে  লেডিস ওয়েলফার ক্লাব, চট্টগ্রামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্রাকটিশনার  তানজিয়া রহমান। তিনি কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশদ আলোচনা করেন। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 
এসময় অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, মিরসরাই  উপজেলা নির্বাহী অফিসার  মাহফুজা জেরিন, সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত  আরা ফেন্সিসহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এসময় তিনি কারিগরি ও কর্মময় শিক্ষার উপর গুরুত্তারোপ করে বলেন মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ করতে হবে দেশ এবং জাতির জন্য। 
একই দিন বঙ্গবন্ধু শিল্প নগরীতে শেখহাসিনা সরোবরে  মাছের পোনা অবমুক্ত করেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাস কারিদের মাঝে রমজান উপলক্ষে উপকার ভোগীদের মাঝে খাদ্য বিতরণ করেন।
লেডিস ওয়েলফেয়ার ক্লাব, চট্টগ্রামের পক্ষে  চার শত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল

সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

‎সুনামগঞ্জ বেদে পল্লী থেকে বহিরাগত উদীয়মান মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার