মানিকগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মানিকগঞ্জের সিংগাইরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার (১১ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট ভাই কোহেল উদ্দিন। এরআগে রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন কোহেল উদ্দিনসহ তার পরিবারের সদস্যরা।
এঘটনায় নিহত কোহেল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক ভাবে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কোহেল উদ্দিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১০ মার্চ) দুপুরের দিকে বাড়ির সীমানার এক ফুট জায়গা নিয়ে কোহেল উদ্দিন ও তার বড় ভাই মোঃ ইসলাম মুন্সির পরিবারের ঝগড়া হয়। এ সময় ইসলাম মুন্সিসহ তার সন্তানেরা কোহেল উদ্দিনের পরিবারের ওপরে হামলা করে। এতে কোহেল উদ্দিন ও তার ছেলে শাহিনুর গুরুতর আহত হন।পরে স্থানীয়রা কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কোহেলের মৃত্যু হয়। অন্যদিকে নিহত ব্যক্তির ছেলে আশস্কজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর