আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা দেশীয় অস্ত্র সহ আটক-৬
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে দেশীয় অস্ত্র সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ওই হামলায় আটোয়ারী থানার কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, রোববার বিকেলে এস আই দীনবন্ধু রায়ের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল রোডে অভিযান চালায়। এসময় পুলিশ গাঁজা সহ ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কে আটক করার চেষ্টা চালায়। এসময় মাজেদের কয়েক জন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, হাতুড়ী ও লোহার রড নিয়ে কর্তব্যরত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কনস্টেবল জাহাঙ্গীর আলম আরিফুল ইসলাম ওরফে মাজেদ ও তার সহযোগিতাদের হাতে আহত হন। একপর্যায় আহত কনস্টেবল জাহাঙ্গীর আলমের সাহসিকতায় ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আরিফুল ইসলাম ওরফে মাজেদ (২৪) কালিকাপুর গ্রামের আজিজুল হকের পুত্র সাদিকুল ইসলাম (২৯) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতভর অভিযান পরিচালনা করে ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র কামরুল হাসান নাইস (২৫), একই গ্রামের মৃত: মকবুল হোসেনের পুত্র শাওন তানজিত (৩৮), কালিকাপুর গ্রামের আতাবুল ইসলামের পুত্র মাসুম ইসলাম (২২) ও একই গ্রামের হামরুলের পুত্র লিংকন ওরফে রিংকন (২৩) কে আটক করে পুলিশ। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা সকলেই মাদকাসক্ত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও ডাকাতির প্রস্তুতি সহ পুলিশের উপর হামলা করার অপরাধে আটককৃত ৬ যুবক এবং অজ্ঞাত আরো কয়েক জনের নামে পৃথক দুটি মামলা রুজু করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ