ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১:৪৬

সাতকানিয়ায় একটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নিজেই। আজ (১২ই মার্চ)মঙ্গলবার সকালে সাতকানিয়ার সোনাকানিয়া ৫নং ওয়ার্ডে গেলে স্থানীয়রা এই তথ্য জানান।

স্থানীয়  এবং সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে  জানা যায় দুইদিন আগে সকাল ১১টায় সন্ত্রাসী কায়দায় ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার কাদের ও তার সহযোগীরা  আওয়ামীলীগের অফিস লুটপাট করে এবং   বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের করেন । ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ হতে সাতকানিয় থানায় এই বিষয়ে অভিযোগ করলে-সাতকানিয়া  থানা কতৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করেন এবং এস আই খায়রুল ও এস আই নুরুন্নবীর নেতৃত্বে অভিযুক্ত কাদের মেম্বারকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা বাদী আবুল কালাম বলেন  থানা পুলিশ ঘটনাস্থলে আসলে  উপস্থিত সকলের সম্মুখে সে ওয়ার্ড আওয়ামীলীগ তালা ভাংগানো এবং চেয়ার টেবিল সরানো  এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের কথা স্বীকার করেন।এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল কাদের বলেন,আমি ১৯৬২সাল থেকে আওয়ামী লীগ করে আসছি এটা কেন করছি সেটা অন্য বিষয়।

তবুও আমার বিরুদ্ধে মামলা হলে আমি আদালতে তার জবাব দিব।এই কথা বলে প্রতিবেদকের নাম্বার কেটে দেন।পরে আরো বক্তব্য নেয়ার জন্য কল করা হলে অভিযুক্ত মেম্বার আব্দুল কাদের আর ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত