ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে ২০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১:৫৮

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর্ ইউনিয়নে ২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরমান, বয়স -২৮।ধৃত ব্যক্তি মুছাপুর ২ নং ওয়ার্ড সরদার বাড়ীর মোঃ আশ্রাফ এর ছেলে।১১ মার্চ সোমবার সন্ধা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এস.আই জয়নুল ও তার সঙ্গীয় ফোর্সসহ এনাম নাহার মোড়ে সন্ধা ৬ টা ২০ মিনিটে মোবাইল-০১ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সন্দ্বীপ থানাধীন মুছাপুর ইউনিয়নে ০১ নং ওয়ার্ড আমন্দের গো বাড়ীর মোস্তফা প্রকাশ মোস্তান এর বাড়ির উঠানে স্থানীয় জনসাধারণ একজন মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করে  রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া সাক্ষী ও স্থানীয় জনসাধারনের সম্মুখে মোঃ আরমান(২৮) কে আটক করে তারা।আটক হওয়া মোঃড় আরমান তার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট নিজ হাতে পুলিশকে হস্তান্তর করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

ঘটনার সাথে জড়িত ২ জনের মধ্যে স্থানীয় জনসাধারন এক জন কে আটক করতে পারলেও অন্যজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি মোঃ শিপন এর বাড়ি  মুছাপুর ০১ নং ওয়ার্ড আমন্দের বাড়ী।তার পিতার নাম মোঃ  মোস্তফা।

১২ মার্চ  মঙ্গলবার সন্দ্বীপ থানায় ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং সন্দ্বীপ থানা -০৪।সাব-ইন্সপেক্টর মোবারক হোসেন  মামলাটি  তদন্ত করবে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নজরাধীন আছে বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ