নবায়ন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেওয়া সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। পরিবেশ ছাড়পত্র না থাকায় এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা। যেখানে-সেখানে তাদের ফেলা বর্জ্য পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
নাচোল উপজেলা হাসপাতালের গেটের সামনে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার।নেই ডাক্তার,নেই নার্স এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছে কার্যক্রম।লাইসেন্স নবায়ন ছাড়াই বাহারি ডাক্তারি পোষ্টার টাঙিয়ে এবং মাইকিং করে সেবার নামে চলছে এসব প্রতিষ্ঠান।অথছ নিয়মিত ডাক্তারই থাকেনা এসব ডায়াগনস্টিক সেন্টারে।
বি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার। এটি উপজেলা সসরকারি হাসপাতালে কর্মরত ডা.বিপ্লব হোসেনের। সম্প্রতি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র পেলেও নেই লাইসেন্স নবায়ন। থানাগেটের পাশে রয়েছে মর্ডান ইসলামী হাসপাতাল।নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন।এই হাসপাতালে ভুল অপারেশনে রোগী মারা যাওয়ার নজির রয়েছে।পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রয়েছে জামিলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।ডাক্তার ছাড়াই চলে হাসপাতালটি।নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। এছাড়া মধ্যবাজারে মা ল্যাব মেডিসিন ও ডায়াগনস্টি সেন্টারের ও নেই লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই এসব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এসব প্রতিষ্ঠানে সেবার নামে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।
বিশেষজ্ঞরা বলছেন, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি আছে।
এবিষয়ে নাচোল উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্যকমপ্লেক্সের ডা.কামাল হোসেন বলেন,নাচোলে একটি ও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই এবং লাইসেন্স নবায়ন।চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ বলেন,নবায়ন ছাড়া কোন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন