ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খালিয়াজুরী আনসার কর্মকর্তার বিরুদ্ধে নারী আনসার সদস্যকে অশালীন গালাগালের অভিযোগ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ২:৫০

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষের বিরুদ্ধে একই অফিসের নারী আনসার সদস্য হেপী আক্তারকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১২ মার্চ) নেত্রকোনা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টের কাছে লিখিত ওই অভিযোগটি দেন হেপী আক্তার নিজেই। এর আগে তিনি গত ১১ জানুয়ারি এ অভিযোগ দেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরও।

অভিযোগে জানা যায়, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি পালনের জন্য নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারিতে খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার সামনে আনসারের নির্ধারিত পোষাক ছাড়া উপস্থিত হয়েছিলেন খালিয়াজুরী সদরের আনসার সদস্য হেপী আক্তার (২৭)। নির্ধারিত পোষাক ছাড়া উপস্থিত হওয়ায় ‘আমাকে কি অফিসার মনে হয় না মাদারছোদ নেংটা মহিলা’ এমন ভাষায় একাধিক মানুষের সামনে হেপী আক্তারকে গালাগাল দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।

হেপী আক্তার আক্ষেপ করে বলেন, ইউএনও বরাবর দেয়া এ অভিযোগটির দু’মাস পেরিয়েছে। কিন্ত আজো এর কোন তদন্তই হয়নি। ইউএনও মহোদয় গুরুত্ব না দেওয়ায় অভিযোগটি নিয়ে যখন নেত্রকোনা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের কাছে গেলাম তিনি বললেন, আগে এখানে আসেননি কেন ? ‘ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছেন এখন তিনিই এর বিচার করুক’। অবশ্য, বিরক্তি প্রকাশ করে তিনি অভিযোগটি রেখেছেন বলেও জানান হেপী আক্তার।

এদিকে, খালিয়াজুরী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষের দাবি, তিনি হেপী আক্তারকে গালাগাল দেননি।খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা বলেন, আমি এখানকার কর্মস্থলে নতুন যোগদান করেছি। জানুয়ারিতে দেয়া হেপী আক্তারের কোন অভিযোগ আমি এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে যোগ করেন তিনি। জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন বলেন, তদন্তের মাধ্যমে এ অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন