মানিকগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদুর রহমান ওরফে কুসুম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বৈতরা এলাকার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাসুদুর রহমান পৌরসভার ২নং ওয়ার্ডের উচুটিয়া গ্রামের মৃত দিদার বক্স এর ছেলে।
জানা যায়, মাসুদুর রহমান ওরফে কুসুম দুপুরের দিকে মোটরসাইকেলযোগে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা কচি পাথরে তার মোটরসাকেলের চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে পরে যায়। এসময় পিছনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদুর রহমান।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম বলেন, নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর